ঢাকায় ‘বিজনেস অপরচুনিটি’ সেমিনার আয়োজন করছে এডিবি

০৯ নভেম্বর ২০২৫, ১০:০৬ AM
এশীয় উন্নয়ন ব্যাংক

এশীয় উন্নয়ন ব্যাংক © সংগৃহীত ছবি

ঢাকায় ‘বিজনেস অপরচুনিটি’ বিষয়ক একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আগামী বুধবার ( ১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সেমিনার অনুষ্ঠানে উপস্থিত হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হবে।

এডিবি জানিয়েছে, সেমিনারে বাংলাদেশে এডিবি অর্থায়িত প্রকল্প এবং এডিবির বেসরকারি খাতের কার্যক্রমের অধীনে চলমান ও আসন্ন ব্যবসায়িক সুযোগগুলো তুলে ধরা হবে। অনুষ্ঠানে বিশ্বব্যাংকও অংশগ্রহণ করবে এবং তারা তাদের প্রকল্প পোর্টফোলিও এডিবির উপস্থাপনার পাশাপাশি তুলে ধরবে।

এতে দেশ ও বিদেশের ঠিকাদার, সরবরাহকারী, পরামর্শক, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি এবং কূটনৈতিক মিশন ও সরকারি সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশে এডিবির আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা প্রমুখ।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬