বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

০৮ নভেম্বর ২০২৫, ১২:৫৩ AM
স্বর্ণ

স্বর্ণ © সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে এমন প্রত্যাশা এবং দীর্ঘস্থায়ী সরকারি শাটডাউনের আশঙ্কায় মার্কিন অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে মূল্যবান এই ধাতুর দাম পুনরায় ৪ হাজার ডলারে পৌঁছেছে। খবর রয়টার্সের 

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সকাল ৯টা ২৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪,০১০ দশমিক ৭২ ডলারে দাঁড়ায়। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সোনা ফিউচার্সের দাম বেড়ে হয় প্রতি আউন্সে ৪,০১৯ দশমিক ৫০ ডলার।
 
অন্যদিকে, শুক্রবার স্পট সিলভারের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৮.৫৮ ডলারে পৌঁছেছে। প্লাটিনাম ০.৪ শতাংশ বেড়ে ১,৫৪৭.৪৫ ডলার এবং প্যালাডিয়াম ০.৭ শতাংশ বেড়ে ১,৩৮৪.১৮ ডলারে উঠেছে। তবে সপ্তাহের হিসাবে এই তিনটি ধাতুর দামই নিম্নমুখী ধারায় রয়েছে।

বাজার পর্যবেক্ষকদের হিসেবে, ডিসেম্বরেই ফেড রিজার্ভের আরও একটি সুদের হার কমানোর সম্ভাবনা এখন ৬৭ শতাংশ, যা আগে ছিল প্রায় ৬০ শতাংশ। গত সপ্তাহে ফেড সুদের হার কমিয়েছে এবং চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছেন এটাই সম্ভবত এ বছরের শেষ হার হ্রাস।
 
এএনজেড ব্যাংকের পণ্য বিশ্লেষক সোনি কুমারি বলেন, এখন বাজারের নজর মূলত ম্যাক্রোইকোনমিক সূচক এবং যুক্তরাষ্ট্রের সরকার কখন শাটডাউন কাটিয়ে উঠবে সেদিকে। এই অনিশ্চয়তা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আরও বাড়াচ্ছে।
 

ট্যাগ: স্বর্ণ
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬