বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

৩১ অক্টোবর ২০২৫, ১১:৪৭ PM
স্বর্ণ

স্বর্ণ © সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলারের কাছাকাছি নেমে এসেছে। ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে আরেক দফা সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় ডলারের মান তিন মাসের সর্বোচ্চে পৌঁছেছে। তবে টানা তৃতীয় মাসের মতো স্বর্ণ এখনো লাভের ধারায় রয়েছে। খবর রয়টার্সের

শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টার দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ৯ দশমিক ২৪ ডলার।

প্রতিবেদনে বলা হয়, মাসজুড়ে দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ। ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ২০ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়। 

ডলার সূচক তিন মাসের সর্বোচ্চ পর্যায়ে থাকায় ডলারে নির্ধারিত স্বর্ণ অন্য মুদ্রাধারীদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের কড়া মন্তব্যের পর ডলার শক্তিশালী হয়েছে, যার ফলে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে নির্ধারণ করে। তবে ফেড চেয়ারম্যান পাওয়েল ইঙ্গিত দেন, ডিসেম্বর মাসে আরও হার কমানোর বিষয়ে কর্মকর্তারা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বর মাসে আরও একটি হার কমানোর সম্ভাবনা এখন ৬৭ শতাংশে নেমে এসেছে, যা এক সপ্তাহ আগে ছিল ৯১ শতাংশেরও বেশি।

এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাম্প্রতিক বাণিজ্য আলোচনায় অগ্রগতির কারণে স্বর্ণের নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা কিছুটা কমেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চীনের ওপর শুল্ক কিছুটা কমাতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে। এর বিনিময়ে চীন অবৈধ ফেন্টানিল বাণিজ্য দমন, মার্কিন সয়াবিন আমদানি পুনরায় শুরু এবং বিরল ধাতুর রপ্তানি অব্যাহত রাখবে।

৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬