বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৩১ বিলিয়ন ডলার

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) জুলাই-আগস্টের ১৫০ কোটি ডলারের দায় পরিশোধ করল বাংলাদেশ ব্যাংক। এরপর রবিবার (৭ সেপ্টেম্বর) গ্রস রিজার্ভ কমে ৩০ দশমিক ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ রয়েছে ২৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

আকু হলো আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে প্রতি দু্ই মাস পর বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যে দায় পরিশোধ হয়। এর আগে শ্রীলঙ্কা আকুতে থাকলেও অর্থনৈতিক সঙ্কটের কারণে তারা বেরিয়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর দায় শোধের আগে গত বুধবার গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ৪২ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। সেখান থেকে ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকার পতনের সময় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬