বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩০ বিলিয়ন ডলার

২৫ জুলাই ২০২৫, ১০:২৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৪:৪০ PM
ডলার

ডলার © সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলারের ঘরে ফিরেছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫ কোটি ডলার বা ৩০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আন্তর্জাতিক মানদণ্ড ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুসারে হিসাব করলে রিজার্ভের পরিমাণ ২ হাজার ৪৯৮ কোটি ৮২ লাখ ডলার, অর্থাৎ প্রায় ২৫ বিলিয়ন ডলার। তবে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে এই পরিমাণ এখন আবারও ৩০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এর আগে, ৩ জুলাই পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল ৩১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার, আর বিপিএম-৬ অনুযায়ী তা ছিল ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার। তখন ব্যবহারযোগ্য রিজার্ভ ছিল ২০ বিলিয়ন ডলারেরও বেশি।

জুলাই মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্য দেশগুলোর কাছে ২ দশমিক ০২ বিলিয়ন ডলার পরিশোধ করে।

বাংলাদেশ ব্যাংকের মতে, সাম্প্রতিক সময়ে রপ্তানি আয় এবং প্রবাসী আয় (রেমিট্যান্স) বাড়ায় রিজার্ভে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে। এতে বৈদেশিক খাতে চাপ কিছুটা কমেছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

ইমামের বেতন নিয়ে কটূক্তির অভিযোগে গ্রাম্য সালিশে ২ জনের মাথ…
  • ০১ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
তৃতীয় ভাষাকে প্রাধান্য দেওয়া বাংলাদেশ সরকারের একটা বড় লক্…
  • ০১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় কি দলীয়করণমুক্ত করতে পেরেছি—প্রশ্ন ড. মাহমুদুর …
  • ০১ আগস্ট ২০২৬
জুলাই শহীদদের স্মরণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিত…
  • ০১ আগস্ট ২০২৬
স্পেনের সঙ্গে বর্ডার ফ্রি শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬