ইসলামী ব্যাংকের সাথে ড্যাফোডিল কম্পিউটারসের চুক্তি  

০৪ জুলাই ২০২৫, ১২:০৪ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM
কর্পোরেট চুক্তি স্বাক্ষর

কর্পোরেট চুক্তি স্বাক্ষর © টিডিসি ফটো

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ডাফোডিল কম্পিউটারস পিএলসির মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম সেলফিন ও আই পে সেফ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির সব ধরনের পেমেন্ট দেওয়া যাবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির জেনারেল ম্যানেজার জাফর আহমেদ পাটোয়ারী ও ব্যাংকের আশুলিয়া শাখাপ্রধান এবিএম মোস্তফা আলী হায়দার এ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 

এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ, বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনপ্রধান (চলতি দায়িত্ব) মো. মাইনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ.এন.এম. তাওহিদুল ইসলাম এবং ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার জহির উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তার উপস্থিত ছিলেন।

 

 

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬