প্রাইম ব্যাংক ও সার্টো ও সূর্যমুখী লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

০৪ জুলাই ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM
প্রাইম ব্যাংক পিএলসি. ও সূর্যমুখী লিমিটেড এর চুক্তি স্বাক্ষরিত

প্রাইম ব্যাংক পিএলসি. ও সূর্যমুখী লিমিটেড এর চুক্তি স্বাক্ষরিত © টিডিসি ফটো

প্রাইম ব্যাংক পিএলসি. ও সূর্যমুখী লিমিটেড-এর মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ই-কমার্স শপিং ০% ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায়, প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা সূর্যমুখী লিমিটেড-এর ডিজিটাল পেমেন্ট গেটওয়ে সূর্যপে-তে যুক্ত প্রায় ১৪০০ ই-কমার্স মার্চেন্টের কাছ থেকে পণ্য ক্রয়ে ০% হারে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য আর্থিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি তাদের ডিজিটাল কেনাকাটার অভিজ্ঞতাও আরও উন্নত হবে।

চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং সূর্যমুখী লিমিটেড-এর এমডি এবং সিইও ফিদা হক। এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; সূর্যমুখী লিমিটেড-এর ডেপুটি ম্যানেজার মো. শহিদুল ইসলাম খান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই সহযোগিতা মূলত গ্রাহকদের উন্নতমানের লাইফস্ট্যাইল সুবিধা এবং উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬