উত্তরা সেক্টর ৬-এ ব্র্যাক ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন

০৪ জুন ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৯:৫৩ PM
ব্র্যাক ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন

ব্র্যাক ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন © সংগৃহীত

ব্র্যাক ব্যাংক ঢাকার উত্তরা সেক্টর ৬-এ একটি নতুন উপশাখা চালু করেছে। মঙ্গলবার (৩ জুন) ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান ঢাকার উত্তরার সেক্টর ৬-এর এএনজে হাইটস, হোল্ডিং নং: ১৩, রোড নং: ১২-এ আনুষ্ঠানিকভাবে উপ-শাখাটি উদ্বোধন করেন।   

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মো. আশফাক। এছাড়াও, সিনিয়র জোনাল হেড ফর নর্থ এ. কে. এম. তারেক এবং ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত ব্যাংকিং সেবা প্রদান করবে উপশাখাটি। ব্র্যাক ব্যাংক উত্তরার স্থানীয় ব্যক্তি পর্যায়ের গ্রাহক ও ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষমতায়িত করবে এবং এসএমই উদ্যোক্তাদের তাদের চাহিদা অনুসারে বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদান করবে। 

ব্র্যাক ব্যাংক গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে তাদের মাল্টি-চ্যানেল ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজির অংশ হিসেবে সাব-ব্রাঞ্চ নেটওয়ার্ক চালু করেছে।

নতুন উপশাখাটি একটি বিস্তৃত পরিসরে আধুনিক ব্যাংকিং সেবার ব্যবস্থা করবে, যা একক ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক হবে। এখানে গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপোজিট পেনশন স্কিম, ইএফটিএন ও আরটিজিএস ব্যবহার করে অর্থ স্থানান্তর, রেমিটেন্স, ইউটিলিটি বিল পরিশোধ, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজিউমার লোন, ডেবিট কার্ড ও চেকবুক প্রসেসিং, আস্থা অ্যাপ নিবন্ধন, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্র এবং আরও অনেক সেবা গ্রহণ করতে পারবেন, তবে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সেবা এখানে প্রদান করা হবে না।

১৯১টি শাখা ও ৮০টি উপশাখা নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশে অন্যতম বৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত। 

ঢাবিতে সহকারী প্রক্টরদের পদত্যাগ ও বহিষ্কারের ঘটনায় স্বচ্ছত…
  • ১৩ নভেম্বর ২০২৬
ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপ পিছিয়েছে বাংলাদেশ
  • ১৩ নভেম্বর ২০২৬
গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
১ জনের জীবন বাঁচাতে পুকুরে নেমে মারা গেল ২ জনই
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশ্ব ডায়াবেটিস দিবসে বাডাসের নানা আয়োজন, বিনামূল্যে ডায়াবে…
  • ১৩ নভেম্বর ২০২৬
গাইবান্ধায় নিষিদ্ধ আ.লীগের ১৮৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্ত…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950