বিকাশে রেমিটেন্স গ্রহণ করে প্রথম সপ্তাহে ফ্রিজ-টিভি জিতলেন ১৪ জন

৩১ মে ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৩:৪১ PM
বিজয়ীরা

বিজয়ীরা © সংগৃহীত

আসন্ন ঈদকে সামনে রেখে প্রতিদিন বিকাশ অ্যাকাউন্টে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণ করে প্রথম সপ্তহে ১৪ জন বিজয়ী জিতে নিলেন হাইসেন্স ডিপ ফ্রিজ এবং ৪৩ ইঞ্চি হাইসেন্স স্মার্ট টিভি। আগামী ৫ জুন পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে প্রতিদিন সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণের ভিত্তিতে প্রথম সপ্তাহের এই পুরস্কার দেয়া হয়। 

পাশাপাশি ১০ হাজার (সরকারি ২.৫% প্রণোদনা ছাড়া) বা এর বেশি টাকার রেমিটেন্স গ্রহণ করলেই প্রবাসীর স্বজনরা পাচ্ছেন ৫০০ টাকার নিশ্চিত ডিসকাউন্ট কুপন।

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কারের স্মারক তুলে দেন ফেয়ার গ্রুপের গ্রুপ হেড অফ মার্কেটিং জে এম তসলিম কবীর ও বিকাশ-এর হেড অফ রেমিটেন্স মোহাম্মদ জাহিদুল আহসান। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকাশ জানিয়েছে, একজন গ্রাহক ক্যাম্পেইন চলাকালে একবারই ফ্রিজ/টিভি ও ডিসকাউন্ট কুপন পেতে পারবেন। প্রতিদিন ফ্রিজ ও টিভি বিজয়ীসহ সকল বিজয়ীদের কুপনগুলো স্বয়ংক্রিয়ভাবে তাদের বিকাশ অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাচ্ছে। দেশজুড়ে বিস্তৃত ফেয়ার ইলেকট্রনিক্স স্মার্ট প্লাজা থেকে হাইসেন্স এর ফ্রিজ-টিভি কেনার সময় বিকাশ-এর মাধ্যমে পেমেন্ট করে কুপনগুলো ব্যবহার করা যাবে।

তাছাড়া ক্যাম্পেইনটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিকাশের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের এই লিংকে।

 

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬