সালমান এফ রহমান ও এস আলমের শেয়ারবাজার অনিয়ম তদন্তে কমিটি গঠন

০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ AM
সালমান এফ রহমান ও এস আলম

সালমান এফ রহমান ও এস আলম © সংগৃহীত

সালমান এফ রহমান এবং এস আলম পরিবারের সদস্য ও তাঁদের প্রতিষ্ঠান শেয়ারবাজারে যত অনিয়ম করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে তার তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই তদন্ত কমিটি গঠন করে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর এস আলম গ্রুপের ইসলামী ব্যাংকের ঋণ অনিয়ম প্রকাশ্যে আসে। অন্যদিকে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে এস আলম ও সালমান এফ রহমান পরিবার ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে শেয়ারবাজারে অনিয়ম তদন্তের সিদ্ধান্ত নেয় বিএসইসি। 

সালমান এফ রহমান এবং এস আলম শেয়ারবাজারে কোনো অনিয়ম করেছে কি না, তা খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করেছে বিএসইসি। সদস্যরা হলেন বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান, অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী পরিচালক অমিত কুমার সাহা ও তৌহিদুল ইসলাম সাদ্দাম।

আরও পড়ুন: কেবল কোটা নয় দুর্নীতির বিরুদ্ধেও হয়েছিল ছাত্র আন্দোলন: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএসইসি গঠিত এই কমিটিকে এস আলম, তাঁর স্ত্রী, জামাতা, আত্মীয়স্বজনসহ তাদের নিয়ন্ত্রণে থাকা প্রতিষ্ঠান শেয়ারবাজারে কোনো ধরনের অনিয়মে জড়িত কি না, তা অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পাশাপাশি সালমান এফ রহমান, তাঁর পরিবারের অন্যান্য সদস্য ও তাদের নিয়ন্ত্রণে থাকা প্রতিষ্ঠানের শেয়ারবাজারের অনিয়ম তদন্তেরও দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে।

বিএসইসির নির্দেশনায় বলা হয়, ৬০ দিনের মধ্যে কমিটিকে তদন্ত শেষ করে কমিশনে প্রতিবেদন জমা দিতে হবে।

নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘লুঙ্গি মিছিল’
  • ১৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে তেলবাহি ৮ ট্যাঙ্কারের গতিপথ পরিবর্তনের দাবি
  • ১৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরো বাড়াবে?
  • ১৫ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ১৫ এপ্রিল ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরিতে কত?
  • ১৫ এপ্রিল ২০২৬