আবারও কমলো ডলারের দাম

১৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
ডলার

ডলার © সংগৃহীত

১৫ দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমছে ডলারের দাম। রফতানি আয়ে ডলারের দাম কমেছে ২৫ পয়সা। পাশাপাশি কমেছে প্রবাসী আয় ও আমাদানি নিষ্পত্তিতেও। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)। 

এতে বলা হয়, বুধবার (১৩ ডিসেম্বর) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাফেদার যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা রোববার (১৭ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। 

সিদ্ধান্ত অনুযায়ী, নতুন করে রফতানি আয়ে ডলারের দাম ২৫ পয়সা কমানো হয়েছে। এতে করে এখন থেকে রফতানি আয়ে ডলারের দাম হবে ১০৯ টাকা ৫০ পয়সা, যা এতদিন ছিল ১০৯ টাকা ৭৫ পয়সা।

আরও পড়ুন: জবির নিজস্ব ভর্তি পরীক্ষা চান শিক্ষকরা, যা বলছে কর্তৃপক্ষ

এছাড়া প্রবাসী আয় ও আমাদানি নিষ্পত্তিতে ডলারের দামও কমেছে বলে জানিয়েছে বাফেদা। রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দাম ২৫ পয়সা কমিয়ে ১০৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে। আর আমদানি নিষ্পত্তিতেও ডলারের দাম ২৫ পয়সা কমিয়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
এর আগে গত মাসে দুই দফা ডলারের দাম কমিয়েছিল বাফেদা ও এবিবি। গত ২৮ নভেম্বর প্রতি ডলারে ২৫ পয়সা কমিয়ে রফতানি ও রেমিট্যান্সে ১০৯ টাকা ৭৫ পয়সা এবং আমদানিতে ১১০ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয় ৩ ডিসেম্বর থেকে।
 
আর ২২ নভেম্বর প্রতি ডলারে ৫০ পয়সা কমিয়ে রফতানি ও রেমিট্যান্সে ১১০ টাকা এবং আমদানিতে ১১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছিল সংগঠন দুটি।

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে তৈরি হওয়া ডলার সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দিত বাংলাদেশ ব্যাংক। এতে ডলারের বাজারে অস্থিরতা সৃষ্টি হলে গত বছরের সেপ্টেম্বরে ডলারের দাম নির্ধারণের দায়িত্ব দেয়া হয় এবিবি ও বাফেদাকে। এরপর থেকে সংগঠন দুটি যৌথভাবে ডলারের দাম নির্ধারণ করছে।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬