এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস ও এপ্রিল মাসের বেতন ব্যাংকে

০২ মে ২০২১, ১০:৫৭ AM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর লোগো

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর লোগো © লোগো

করোনাভাইরাসে কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদের উৎসব ভাতার সরকারি অংশের চেক হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে এপ্রিল (২০২১) মাসের এমপিও’র চেকও ছাড় হয়েছে। আগামী ৮ মে বেতন-ভাতা তোলার শেষ দিন।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

আজ রবিবার (২ মে) অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে আটটি চেক হস্তান্তর করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এ তথ্য জানিয়েছে।

মাউশির সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক মো. রুহুল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরাধীন (মাউশি) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষ শিক্ষা -কর্মচারীগণের এপ্রিল ২০২১ মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ৮ মে পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে এপ্রিল ২০২১ মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন, নেপথ্যে যে উ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাজীকে আটকে ২ লাখ টাকা চাঁদা আদায়, চাঁদার টাকাসহ গ্রেপ্তার …
  • ০৬ অক্টোবর ২০২৬
আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবা…
  • ০৬ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে গোবিপ্রবি উপাচার…
  • ০৬ অক্টোবর ২০২৬