ইংরেজি মাধ্যমের ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা না নেওয়ার নির্দেশ

১৬ মার্চ ২০২১, ০৫:৩৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের এপ্রিলে অনুষ্ঠিতব্য পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি) আজ মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানায়। এতে  ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্যামব্রিজ পদ্ধতির  ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মাউশির উপসচিব আনোয়ারুল হক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কোভিড-১৯ অতিমারি পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থী ও শিক্ষকের সুরক্ষার্থে বাংলাদেশের বাংলা মাধ্যমে ও সাধারণ ধারার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পাবলিক পরীক্ষা হচ্ছে না। অন্যদিকে একই কারণে যুক্তরাজ্য ও আমাদের প্রতিবেশি দেশগুলোতে ক্যামব্রিজ পদ্ধতির পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে আমাদের দেশেও এই পরীক্ষা নেওয়া যুক্তিসঙ্গত হবে না। এমন অবস্থায় এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষাগুলো না নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন, নেপথ্যে যে উ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাজীকে আটকে ২ লাখ টাকা চাঁদা আদায়, চাঁদার টাকাসহ গ্রেপ্তার …
  • ০৬ অক্টোবর ২০২৬
আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবা…
  • ০৬ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে গোবিপ্রবি উপাচার…
  • ০৬ অক্টোবর ২০২৬