শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি জানতে চেয়েছে সরকার

০৪ মার্চ ২০২১, ০৭:৫০ PM

© ফাইল ফটো

সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার লক্ষ্যে কী প্রস্তুতি গ্রহণ করা হয়েছে তা জানতে চেয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৪ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত একটি আদেশ জারি করে।

এতে আগামী ১০ মার্চের মধ্যে প্রাকপ্রস্তুতির ব্যবস্থা সংক্রান্ত তথ্য উপজেলা ও থানা শিক্ষা অফিসারদের পাঠাতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গতকাল বুধবার (৩ মার্চ) স্বাক্ষরিত আদেশটি আজ বৃহস্পতিবার (৪ মার্চ) প্রকাশ করা হয়।

মাউশির আদেশে বলা হয়েছে, সরকারের ‘গাইড লাইন’ অনুযায়ী সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী, উপজেলা/থানা অধিক্ষেত্রের শিক্ষাপ্রতিষ্ঠানের নেওয়া ব্যবস্থার তথ্য এক্সল ফরমেটে নির্ধারিত ছকে [email protected] ইমেইলের মাধ্যমে সফট কপি আগামী ১০ মার্চের মধ্যে জেলা শিক্ষা অফিসার মারফত পাঠাতে হবে।

দেখুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাস্তবায়নে ডিসিদের নির্দেশ

এতে আরও বলা হয়, নির্ধারিত ছকে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, উপজেলা/থানার নাম, কী ব্যবস্থা গ্রহণ সম্পন্ন হয়েছে, ৩০ মার্চের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে পারবে কিনা, ২৯ মার্চের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করতে পারলে তার কারণ উল্লেখ করতে বলা হয়েছে।

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ মার্চ খুলে দেওয়ার সিদ্ধান্তসহ আন্তমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত জেলা প্রশাসকদের (ডিসি) বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল বুধবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকারি সিদ্ধান্ত নিতে গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ আন্তমন্ত্রণালয় বৈঠক আহ্বান করে। বৈঠকে ৩০ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬