১৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের বদলির আবেদন

০১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৪ AM

© লোগো

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে বদলির আবেদন করতে হবে বিসিএস শিক্ষা ক্যাডারের অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে কর্মরতদের। রবিবার (১ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

ওই বিভাগের সরকারি কলেজ শাখা-২ এর উপসচিব ড. শ্রীকান্ত কুমান চন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনাটি জারি করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ২০২০ সালের বদলি ও পদায়ন নীতিমালা অনুযায়ী, অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়নের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো।

এ সংক্রান্ত আদেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬