এসএসসি

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্তি সোমবারের মধ্যে

১৫ জানুয়ারি ২০২১, ০৫:৪০ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ফটো

আগামী সোমবারের (১৮ জানুয়ারি) মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে আপলোড করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত ৫ জানুয়ারি থেকে এসএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা শুরু হয়েছে।

এদিকে সফটওয়্যারের মাধ্যমে তথ্য অন্তর্ভুক্ত করতে কিছু নির্দেশনা দিয়েছে মাউশি। বৃত্তি পাওয়া শিক্ষার্থী নিয়মিত ও ধারবাহিবাহিকভাবে অধ্যয়নরত রয়েছে তা নিশ্চিত হয়ে তথ্য অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। পাঠবিরতিতে আছে এমন শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করা যাবে না। মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে না। এসব শিক্ষার্থী কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে বৃত্তির টাকা পাবে।

ট্যাগ: মাউশি
‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬