সরকারি মাধ্যমিকে ভর্তি শুরু রবিবার

১৪ জানুয়ারি ২০২১, ১০:২৮ PM
প্রতীকী

প্রতীকী

আগামী রবিবার (১৭ জানুয়ারি) থেকে সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি শুরু হবে। ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নির্দেশনা দিয়েছে মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এতে বলা হয়েছে, ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের মূল জন্মনিবন্ধন সনদ, প্রযোজ‌্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ, বিশেষ চাহিদাসম্পন্ন কোটার সনদ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানদের জন্য সংরক্ষিত কোটার সনদসহ অন্য কাগজপত্র যাচাই করে ভর্তি কার্যক্রম ২০ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে।

পরে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করতে হবে। এর আগে ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. বেলাল হোসাইন বলেন, অনেক স্কুলে ভর্তি শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে আগামী রবিবার থেকে দেশের ৩৯০টি বিদ্যালয়ে দুই ভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬