উপবৃত্তি নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

১৩ জানুয়ারি ২০২১, ১১:২৯ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে সতর্ক করে বলা হয়, তথ্য না পাঠানো, ভুল তথ্য পাঠানো, বৃত্তি পাবে না এমন শিক্ষার্থীর তথ্য পাঠানোর ঘটনায় কোনো শিক্ষার্থী যদি উপবৃত্তির টাকা না পায় এর দায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা/ থানা শিক্ষা অফিসারের।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ভুল তথ্য ১৬ জানুয়ারির মধ্যে জরুরিভাবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০১৯-২০ সেশনের একাদশ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর তথ্য এন্ট্রি সম্পন্ন হয়েছে। কিন্তু মাধ্যমিকের ষষ্ঠ ও উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১ লাখ ৬৫ হাজার ৮১০ জন শিক্ষার্থীর তথ্য পেন্ডিং রয়েছে প্রতিষ্ঠান পর্যায়ে।

আর ৩ লাখ ৮৭ হাজার ৭১ জন শিক্ষার্থীর তথ্য উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পেন্ডিং রয়েছে। এ তথ্য ১৬ জানুয়ারির মধ্যে পাঠাতে ব্যর্থ হলে শিক্ষার্থী উপবৃত্তির টাকা না পেলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং উপজেলা/ থানা শিক্ষা অফিসাররা দায়ী থাকবেন।

অফিস আদেশে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলা হয়, অযোগ্য শিক্ষার্থীদের তথ্য (যদি থাকে) উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা–সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরত পাঠাবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অযোগ্য, ভুল বা ডাবল এন্ট্রি, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ইত্যাদি কারণে অতিরিক্ত এন্ট্রি করা শিক্ষার্থীদের তথ্য এইচএসপি ও এমআইএস সার্ভার থেকে নিষ্ক্রিয় করবেন।

নির্দিষ্ট সময়ের মধ্যে (১৬ জানুয়ারি) কোনো যোগ্য শিক্ষার্থীর তথ্য না পাঠানোর কারণে উপবৃত্তি পাওয়া থেকে বঞ্চিত হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং উপজেলা/ থানা শিক্ষা কর্মকর্তা দায়ী থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

বিশ্বমানের শিক্ষার প্রত্যয়ে প্রায় ৫ হাজার নবীন শিক্ষার্থীকে…
  • ১১ মে ২০২৬
বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষ…
  • ১১ মে ২০২৬
ধানক্ষেত থেকে ১৩ ফুট লম্বা অজগর উদ্ধার,বনবিভাগের সহায়তায় অব…
  • ১১ মে ২০২৬
শিশুদের সুরক্ষায় এই সরকার জান দিয়ে কাজ করছে: মানসুরা
  • ১১ মে ২০২৬
জার্মানির সেরা পাঁচ স্কলারশিপ সম্পর্কে জেনে নিন
  • ১১ মে ২০২৬
সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেওয়ার ঘোষণা মুখ্যমন্…
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9