শিক্ষার্থীরা নামের ক্রমানুসারে পাবে আইডি নম্বর

০৫ জানুয়ারি ২০২১, ০৮:৩৩ AM
শিক্ষক ক্লাস নিচ্ছেন

শিক্ষক ক্লাস নিচ্ছেন © ফাইল ছবি

মাধ্যমিকের (ষষ্ঠ-দশম) শ্রেণির শিক্ষার্থীদের দৈব্য চয়ন অথবা নামের বর্ণের ক্রমানুসারে আইডি নম্বর নির্ধারণে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশ)। নির্দেশনায় শিক্ষামন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, থানা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার ও মাউশির আঞ্চলিক উপ-পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, করোনা মহামারীর কারণে মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে অ্যাসাইনমেন্টভিত্তিক মূল্যায়ন কার্যক্রম সারাদেশে সম্পন্ন হয়েছে। এ মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের রোল নম্বর দেওয়া যথাযথ হবে কিনা তা নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এ ছাড়া রোল নম্বর প্রথা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে, যা গুণগত শিক্ষা অর্জনে অন্তরায়। গুণগত শিক্ষা অর্জনে প্রতিদ্বন্দ্বিতার মনোভাব নয়, শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক মানসিকতা তৈরি করা প্রয়োজন। এ ক্ষেত্রে নম্বর প্রথার পরিবর্তে আইডি নম্বর ব্যবহার অনুকূল পরিবেশ সৃষ্টি করবে।

মাউশির নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের দুই পদ্ধতিতে আইডি নম্বর দেওয়া যায়। একটি দৈবচয়ন পদ্ধতিতে, অন্যটি শিক্ষার্থীর নামের বানানের প্রথম বর্ণ ক্রমানুসারে আইডি প্রদান করা যায়। এ আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে।

ট্যাগ: মাউশি
সরকার যেমন চিরস্থায়ী নয়, পুলিশে কারও পদও চিরকাল থাকে না: প্…
  • ১১ মে ২০২৬
বাবর আজমকে ঘিরে সুসংবাদ
  • ১১ মে ২০২৬
শাহবাগে গ্রেপ্তার ঢাবি ছাত্রলীগ নেতাসহ ২ জন একদিনের রিমান্ড…
  • ১১ মে ২০২৬
রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন…
  • ১১ মে ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটির ইইই বিভাগ পেল আইইবি স্বীকৃতি 
  • ১১ মে ২০২৬
মোহাম্মদপুরে অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9