শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব অনুমোদন, পাবেন যেদিন

০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি সপ্তাহেই তারা অক্টোবরের বেতন-ভাতা পাবেন বলে জানা গেছে।

রবিবার (০১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, বেতনের প্রস্তাব অনুমোদন হলেও এখনো আইবাস প্লাস প্লাস-এ তথ্য পাঠানো যায়নি। নবম পে-স্কেল নিয়ে আইবাস সফটওয়্যারের দায়িত্বে থাকা কর্মকর্তারা ব্যস্ত থাকায় এটি পাঠানো সম্ভব হয়নি। তবে আগামীকাল সোমবার তথ্য পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

সূত্রের তথ্য বলছে, আগামীকাল সোমবার তথ্য পাঠানো গেলে এজি অফিসের অনুমোদনের এদিন সন্ধ্যা থেকেই বেতনের মেসেজ পেতে পারেন শিক্ষক-কর্মচারীরা। তবে সেই সম্ভাবনা কম। তবে চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা অক্টোবরের বেতন-ভাতা পাবেন।

জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব অনুমোদন হয়েছে। শিগগিরই তারা অক্টোবরের বেতন পাবেন।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

এআইয়ের যুগে মিডিয়া লিটারেসি: তথ্যের সাগরে সত্য চেনার লড়াই
  • ০২ নভেম্বর ২০২৬
বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬
মাথায় বুলেট নিয়েই ২ বছর পর চলে গেলেন আবু সাঈদের সহযোদ্ধা চন…
  • ০১ নভেম্বর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক দেলোয়ার, প্রতিবাদে…
  • ০১ নভেম্বর ২০২৬
জগন্নাথ হলে ছাত্রলীগ নেতাকে আটক করে ধরিয়ে দেওয়া হলো ‘আপা আপ…
  • ০১ নভেম্বর ২০২৬
ছেলেকে এডহক কমিটির সভাপতি মনোনয়ন না দেওয়ায় বিএনপি নেতার কাণ…
  • ০১ নভেম্বর ২০২৬