জুন মাসের বেতন পেতে শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা

০৬ জুলাই ২০২৬, ০৬:০৩ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জুন মাসের বেতন পেতে শুরু করেছেন। স্কুলের শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৬ জুলাই) শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের অফিস আদেশ চিফ অ্যাকাউন্টেন্ট জেনারেল (সিএজি) অফিসে পাঠানো হয়। এরপর সেখান থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের অনুদান বন্টনকারী ব্যাংকগুলোতে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

জুন মাসের বেতন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কলেজ শিক্ষক মো. মাসুম বলেন, ‘কিছুক্ষণ আগে বেতনের মেসেজ এসেছে। আমার ব্যাংক অ্যাকাউন্ট জনতা ব্যাংকে।’

এর আগে সোমবার সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন জানিয়েছিলেন, ‘স্কুল-কলেজের জুন-২০২৬ এর এমপিওর আদেশ সিএজি অফিসে পাঠানো হয়েছে। আজ সোমবার অথবা আগামীকাল মঙ্গলবারের মধ্যে শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে অর্থ জমা হতে পারে।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9