১১ দিন পর সচল হলো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার 

২১ জুন ২০২৬, ০৭:৩৯ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © টিডিসি ফটো

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার সচল হয়েছে। ১১ দিন বন্ধ থাকার পর আজ রবিবার (২১ জুন) সফটওয়্যারটি সচল হয়েছে বলে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানিয়েছে, যে সকল প্রতিষ্ঠান প্রধান শিক্ষকদের তথ্য ইনপুট দিতে পারেননি, দ্রুত সময়ের মধ্যে তাদের তথ্য ইনপুট দিতে হবে। তথ্য ইনপুটে গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

গত ১ জুন থেকে শিক্ষকদের বদলি সফটওয়্যারে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক তথ্য ইনপুটের প্রক্রিয়া শুরু হয়। ৯ জুন পর্যন্ত তথ্য ইনপুট দেওয়া গেলেও ১০ জুন থেকে সফটওয়্যারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মাউশি জানায় একসঙ্গে এক লাখ হিট পড়ায় সফটওয়্যারের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পরে বিষয়টি সমাধানে সফটিওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেলিটককে চিঠি পাঠানো হয়। 

মাউশি সূত্র জানা গেছে, শিক্ষকদের বদলি সফটওয়্যার রান করতে ৭ হাজার ১৬৮ জিবি স্পেস প্রয়োজন হলেও প্রাথমিকভাবে টেলিটক ২০০ জিবি স্টোরেজ দিয়েছিল। যার ফলে সফটওয়্যারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। অবশেষে স্টোরেজ বাড়িয়ে সফটওয়্যার সচল করেছে টেলিটক।

এ বিষয়ে মাউশি মহাপরিচালক প্রফেসর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল গত ১৬ জুন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ‘৭ টেরাবাইট স্টোরেজ দরকার। তবে টেলিটক ২০০ দিয়েছিল। সেজন্য কিছুটা সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি সমাধানে টেলিটককে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই সফটওয়্যার সক্রিয় হবে।’

তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬