বদলির তথ্য দেওয়ার পূর্বে প্রতিষ্ঠান প্রধানদের যে বিষয়গুলো জানা জরুরি

০১ জুন ২০২৬, ০৬:২৯ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালু করতে যাচ্ছে সরকার। এজন্য আগামী ১০ জুনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বদলিযোগ্য শিক্ষকদের তথ্য জানাতে হবে। ভুল তথ্য দিলে শাস্তির মুখে পড়তে হবে তাদের। এজন্য বদলির তথ্য দেওয়ার পূর্বে কিছু বিষয় জানা জরুরি বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি সূত্রে জানা গেছে, বদলির তথ্য ইনপুট করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের একটি লগইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ড্যাশবোর্ডে লগ-ইন করে প্রথমেই পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে। কমন পাসওয়ার্ড হওয়ায় এটি পরিবর্তন না করলে পরবর্তীতে সমস্যা হতে পারে। পরবর্তীতে ড্যাশবোর্ড ও বিভিন্ন মেনুতে থাকা নানা ধরণের তথ্যগুলো দেখে নিতে হবে। কোন কোন তথ্য ইনপুট দিতে হবে সেটি এই মেনু থেকে জেনে নেওয়া যাবে।

ড্যাশবোর্ডে ইনডেক্সধারী সব শিক্ষক-কর্মচারীর তথ্য ইনপুট করতে হবে। এটি না করলে তথ্য সাবমিট হবে না। কাজেই একজনের তথ্যও যেন বাদ না পড়ে সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষক-কর্মচারীর প্যাটার্ন ঠিক করে বিবরণী তৈরি করতে হবে। বিভাগ, বিষয়, প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত শ্রেণি শাখার অনুমোদন কপি, শিফট ও ট্রেড কোর্স অনুমোদন কপি স্ক্যান করে আপলোড করতে করতে হবে।

সরকার কর্তৃক কম্পিউটার ল্যাব স্থাপনের কপি যুক্ত করতে হবে। শিক্ষার্থীদের তালিকা তৈরি করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপিও যুক্ত করতে হবে। একই প্রতিষ্ঠান একাধিক অধিদপ্তরের সাথে সম্পৃক্ত হলে সেই তথ্য আলাদাভাবে এন্ট্রি করতে হবে। একই অধিদপ্তরের অধীন (স্কুল এন্ড কলেজ) একাধিক এমপিও কোড থাকলে তথ্য আলাদাভাবে এন্ট্রি করতে হবে।

ইনডেক্স আছে, কিন্তু কোনো কারণে কর্মরত নয়/ মৃত/ পদত্যাগকৃত/ বরখাস্ত/ সাময়িক বরখাস্ত/ ফৌজদারী মামলা/ নিখোঁজ/ স্টপ পেমেন্ট, পারস্পরিক বদলিতে সম্মতিপত্র  ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য নির্দেশনা অনুসারে তথ্য এন্ট্রি করতে হবে। স্বামী-স্ত্রীর কর্মস্থল সঠিকভাবে এন্ট্রি করতে হবে। যদি সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী হয়ে থাকেন তাহলে সেই তথ্যও ইনপুট দিতে হবে।

বদলির জন্য এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যথাসময়ে তথ্য প্রদান বাধ্যতামূলক, তথ্য না দিলে বা কোনো ধরণের অবহেলা হলে দায় প্রতিষ্ঠান প্রধানের। ভুল তথ্যের কারণে কারো বদলি বাতিল হতে পারে। ভুল শূন্যপদের কারণে প্রতিষ্ঠান প্রধানদের ৩ মাসের বেতন কর্তন করা হতে পারে বলে জানিয়েছে মাউশি।

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9