১০ কলেজে শিক্ষা ক্যাডারের পদ সৃজনের প্রস্তাব

১২ মে ২০২৬, ০২:১৬ PM
মাউশি

মাউশি © সংগৃহীত

জাতীয়করণকৃত ১০টি কলেজে শূন্য পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নতুন পদ সৃজনের প্রস্তাব চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংশ্লিষ্ট কলেজগুলোকে আগামী ১৯ মের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) মাউশির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারিকৃত কলেজ ‘শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮’ অনুসারে কলেজভিত্তিক পদ সৃজনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে নির্ধারিত ছক অনুযায়ী প্রস্তাব তৈরি করে ৪ কপি বাইন্ডিং বই আকারে উপ-পরিচালক (এইচআরএম), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকায় জমা দিতে হবে।

পাশাপাশি সফটকপি [email protected] ই-মেইলে পাঠানোর কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬