প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলছে

২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © সংগৃহীত

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে স্বাভাবিক গতিতেই চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রবিবার (২৬ এপ্রিল) আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে গেলে প্রতিমন্ত্রী এ কথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রক্রিয়া নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে স্বাভাবিক গতিতেই চলমান রয়েছে। প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আন্দোলনকারীদের ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে অযথা জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলন স্থগিত করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার আহ্বান জানান।  

এর আগে, সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। আন্দোলনরত শিক্ষকদের সাতজনের একটি প্রতিনিধি দল দুপুরে সচিবালয়ে গিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত ২১ জানুয়ারি রাতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে প্রাথমিকভাবে ৬৯ হাজার ২৬৫ জনকে উত্তীর্ণ করা হয়। গত ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে উত্তীর্ণ হন ১৪ হাজার ৩৮৫ জন। 

এরপর ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) এবং সব ধরনের সনদ যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। নিয়ম অনুযায়ী এর পরপরই যোগদান করার কথা থাকলেও দুই মাস ধরে পুরো প্রক্রিয়াটি থমকে আছে। এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফলাফল রিভিউ হতে পারে। 

স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ইব্রাহিম কার্ডিয়াকে, আবেদন ৩১ …
  • ২২ আগস্ট ২০২৬
দেশে ছাগলে নতুন প্রজাতির রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া শনাক্ত
  • ২২ আগস্ট ২০২৬
মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতে দুই প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্…
  • ২২ আগস্ট ২০২৬
সরকারের ১৮০ দিন পূর্তি ও ফখরুল-রিজভীকে শুভেচ্ছা জানিয়ে জাব…
  • ২২ আগস্ট ২০২৬
সন্তানের ডায়াপারে রাখা হয় ইয়াবা, নারীসহ আটক ২
  • ২২ আগস্ট ২০২৬
হংকংয়ে সরকারিভাবে বাংলাদেশ থেকে ১৪৪ কর্মী নিয়োগে বড় বিজ্ঞপ্…
  • ২২ আগস্ট ২০২৬