অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা

৩১ মার্চ ২০২৬, ০১:০০ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০১:০২ PM
মাউশি

মাউশি © ফাইল ফটো

দেশের সরকারি মাধ্যমিক শিক্ষা খাতে ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে বড় ধরনের আর্থিক সহায়তা দিয়েছে সরকার। ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহ’ খাত থেকে দেশের ৬৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) মাউশির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ব্যয় ও বিতরণের জন্য অর্পণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত আর্থিক ক্ষমতা অর্পণ ও পুনঃঅর্পণ বিধি অনুসরণ করে এই অর্থ ব্যয় করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এদিকে, সদ্য সরকারিকরণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা উত্তোলনের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। অর্থ বিভাগ কর্তৃক বাজেট বিভাজন অনুমোদন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সম্মতি ছাড়া কোনো বকেয়া অর্থ উত্তোলন করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রশাসনিক ব্যয়, ভ্রমণ, মেরামত, সরঞ্জামসহ কয়েকটি নির্দিষ্ট খাতের আওতায় ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের বকেয়া বিল পরিশোধ করা যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারীদের শ্রান্তিবিনোদন ছুটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান মঞ্জুর করবেন, আর প্রতিষ্ঠান প্রধানদের ছুটি অনুমোদন দেবে অধিদপ্তর।

সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করে বরাদ্দ ব্যয়ের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যয় নির্বাহকারী কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলেও সতর্ক করা হয়েছে। এছাড়া, অব্যবহৃত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেখুন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা 

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬