অসচ্ছল শিক্ষার্থীদের পাশে স্যার এফ রহমান হল পরিবার

২৯ মে ২০২০, ০৫:৫২ PM

© সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে স্থবির পুরো বাংলাদেশ। অনেক শিক্ষার্থীর খণ্ডকালীন চাকরি বা টিউশনির অর্থে চলত তাদের পরিবার। কিন্তু করোনার ফলে এসব শিক্ষার্থী ও তাদের পরিবার চরম দুরবস্থার মধ্যে পড়েছে। তাদেরকে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল পরিবার।

চলমান করোনাভাইরাস সংক্রমণের ফলে উদ্ভূত পরিস্থিতিতে গত ১১ এপ্রিল হলের প্রভোস্ট, হাউজ টিউটর, হল সংসদ সদস্যদের সমন্বয়ে স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদ এর ব্যানারে ‘সংকটকালীন শিক্ষার্থী সহায়তা’ ফান্ড করে এফ রহমান হল পরিবার। হল অ্যালামনাই, হলের সাবেক-বর্তমান শিক্ষার্থী, সকল প্রগতিশীল ছাত্র সংগঠন, হল পরিবারের শিক্ষকদের সহযোগিতায় প্রায় তিন লক্ষাধিক টাকার ফান্ড গঠন করে তারা।

জানা গেছে, এ পর্যন্ত হলের ৯১ জন অসচ্ছল শিক্ষার্থী, ক্যান্টিন বয়, দোকান, সেলুন, লন্ড্রি কর্মচারীর নামের তালিকা করে তাদের পরিবারের নিকট বিকাশের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়েছে। অনুদান দেয়ার ক্ষেত্রে যেসব শিক্ষার্থীর বাবা বা অভিভাবক জীবিত নেই, আর্থিকভাবে অসচ্ছল, বাবা-মা কর্মহীন, বাবা-মায়ের উপার্জন অপ্রতুল এবং অসচ্ছল পরিবারের প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রাধান্য দেয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আর্থিক অনুদানের পরিমাণ শিক্ষার্থীর আর্থিক অবস্থা বিবেচনায় নির্ধারিত হয়েছে। শিক্ষার্থীদের মর্যাদা সমুন্নত রাখতে আবেদনকারী এবং অনুদান গ্রহীতার ব্যক্তি পরিচয় গোপন রাখা হয়েছে।

এ বিষয়ে স্যার এ এ এফ রহমান হল সংসদের ভিপি আব্দুল আলিম বলেন, ‘যারা আমাদের এ সহায়তা কার্যক্রমে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এ সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দু’জন শিক্ষক, হল সংসদ সদস্য, সাধারণ শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত টিম দ্বারা পর্যালোচনা করা হচ্ছে।’

উল্লেখ্য, গত ১৫ মার্চ করোনা সংক্রমণ প্রতিরোধে শিক্ষার্থীদের জন্য হলের প্রতিটি কক্ষে হ্যান্ড স্যানিটাইজার এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ, হলের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ প্রতি মাসের প্রথম সপ্তাহে হলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে এফ রহমান হল সংসদ।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬