করোনাভাইরাস

৩২ হাজার টাকায় বিক্রি হলো ঢাবির দুটি অ্যাওয়ার্ড

২৭ মে ২০২০, ১২:৩২ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রাক্তন শিক্ষার্থীর দুটি ডিনস অ্যাওয়ার্ড নিলামে ৩২০০০ টাকায় বিক্রি হয়েছে। বিবিএ ডিনস মেরিট অ্যাওয়ার্ড ১৭০০০ টাকায় কিনে নিয়েছেন আরেক প্রাক্তন শিক্ষার্থী আলভি রাইসাত। আর এমবিএ অনার অ্যাওয়ার্ড ১৫০০০ টাকায় কিনে নিয়েছে হতাশা গ্রুপ।

আজ বুধবার নিলামে বিক্রির বিষয়টি জানিয়েছেন আরিফ আহমেদ নিজেই। তিনি বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তথ্য ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক। এর আগে করোনা সংকটের মধ্যে অসহতায় মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত বিবিএ ও এমবিএ প্রাপ্ত ডিনস অ্যাওয়ার্ড নিলামে তুলেছেন তিনি। যেটিকে তিনি নিজের স্বপ্ন হিসেবে আখ্যায়িত করেছেন।

নিলামে অ্যাওয়ার্ড দুটির ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই হাজার টাকা। ৭২ ঘন্টা সময়সীমার মধ্যে অ্যাওয়ার্ড দুটি বিক্রি হয়ে গেছে। বিবিএ ডিনস মেরিট অ্যাওয়ার্ড ১৭০০০ টাকায় কিনে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক প্রাক্তন শিক্ষার্থী আলভি রাইসাত। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। আর এমবিএ অনার অ্যাওয়ার্ড ১৫০০০ টাকায় কিনে নিয়েছে হতাশা গ্রুপ।

এর আগে করোনা সংকটের মধ্যে ওই দুটি অ্যাওয়ার্ড নিলামে তুলে আরিফ আহমেদ ফেসবুকে লিখেছেন, সাকিব-মুশফিকের জনপ্রিয়তা যদি কয়েক লাখ ভাগে ভাগ করা হয় তার এক ভাগ জনপ্রিয়তাও আমার নেই। আমি কোন সেলেব্রিটিও নই। আর্থিক স্বচ্ছলতা চিন্তা করলে আমি একজন নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর লোক। কিন্তু ভালো কাজগুলো আমাকেও খুব শক্তি দিয়ে ভেতর থেকে টানে। দেশের এই দুর্যোগে আমিও অসহায় মানুষের পাশে থাকতে চাই। কিন্তু সামর্থ্য আমার খুব কম। তাই জীবনের অতিমূল্যবান দুটি অর্জন, যার সাথে আমার গত ২০ বছরের সকল পরিশ্রম, ত্যাগ আর স্বপ্ন জড়িয়ে আছে, তা আজকে নিলামে তুললাম।

তিনি লিখেছেন, জানি কারো কারো কাছে এটা হাস্যকর মনে হতে পারে। কিন্তু আমার উদ্দেশ্য মহান। তাই আমি বিচলিত নই। বিবিএ এবং এমবিএ পরীক্ষায় ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিলাম এই দুটি অমূল্য সম্পদ। নিলামে প্রাপ্ত সমুদয় অর্থ গরীব-অসহায় মানুষের মুখে খাদ্য তুলে দিতে খরচ করা হবে। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬