করোনায় বিশেষ বার্তা দিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন ঢাবি উপাচার্য

২৪ মে ২০২০, ১০:২৮ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বিশেষ বার্তা দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ উপলক্ষে সকলের অনাবিল সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন তিনি।

রোববার গণমাধ্যমে পাঠানো ওই শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে সৌহার্দ্য, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। সব ভেদাভেদ ভুলে সকলে এই দিনে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। এ সময় ঈদ-উল-ফিতর সকলের মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে বলে উপাচার্য উল্লেখ করেন। 

ড. মো. আখতারুজ্জামান ঈদ-উল-ফিতরের এই পবিত্র দিনে করোনাভাইরাস উদ্ভূত দুর্যোগময় পরিস্থিতি কাটিয়ে উঠতে সকলকে ধৈর্য, সাহস ও শক্তি প্রদানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের আত্মার মাগফেরাত বা শান্তি কামনা করেন এবং তাঁদের পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া যাঁরা কোভিড-১৯ সহ অন্যান্য রোগে আক্রান্ত আছেন, তাঁদের সুস্থতা ও আরোগ্য কামনা করেন উপাচার্য। তিনি করোনা ভাইরাস সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও সরকার নির্দেশিত পরামর্শ এবং স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় ও ঈদ উদযাপনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সকলের প্রতি অনুরোধ জানান।

‘বাংলাদেশ-শ্রীলঙ্কার দিকে তাকান’, মোদিকে সতর্ক করে দিলেন সো…
  • ২৫ অক্টোবর ২০২৬
বিএনপির কার্যালয়ই ‘সার গুদাম’, ডিলারশিপ পেলেন নেতার ভাই
  • ২৫ অক্টোবর ২০২৬
মানিক পশারীর লাশ দাফন-জানাজায় জামায়াতের বাধা নিয়ে যা বললেন …
  • ২৫ অক্টোবর ২০২৬
ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ এই নয় যে, জবাবদিহিতার ঊর্ধ্বে থা…
  • ২৫ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবর ঘিরে জামায়াতের দুই দিনের কর্মসূচি
  • ২৫ অক্টোবর ২০২৬
ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬