নিলামে উঠল ‘স্বপ্ন’

২৪ মে ২০২০, ০৭:০৭ PM

© টিডিসি ফটো

মহামারি করোনাভাইরাস সংকট মোকাবিলায় ডিনস অ্যাওয়ার্ড নিলামে তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তথ্য ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফ আহমেদ।বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত বিবিএ ও এমবিএ প্রাপ্ত ডিনস অ্যাওয়ার্ড নিলামে তুলেছেন তিনি। যেটিকে তিনি নিজের স্বপ্ন হিসেবে আখ্যায়িত করেছেন। আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

নিলামে অ্যাওয়ার্ড দুটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। আগামী ৭২ ঘন্টা সময়সীমা নির্ধারণ করা হয় নিলামের জন্য।

আরিফ আহমেদ ফেসবুকে লিখেছেন, সাকিব-মুশফিকের জনপ্রিয়তা যদি কয়েক লাখ ভাগে ভাগ করা হয় তার এক ভাগ জনপ্রিয়তাও আমার নেই। আমি কোন সেলেব্রিটিও নই। আর্থিক স্বচ্ছলতা চিন্তা করলে আমি একজন নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর লোক। কিন্তু ভালো কাজগুলো আমাকেও খুব শক্তি দিয়ে ভেতর থেকে টানে। দেশের এই দুর্যোগে আমিও অসহায় মানুষের পাশে থাকতে চাই। কিন্তু সামর্থ্য আমার খুব কম। তাই জীবনের অতিমূল্যবান দুটি অর্জন, যার সাথে আমার গত ২০ বছরের সকল পরিশ্রম, ত্যাগ আর স্বপ্ন জড়িয়ে আছে, তা আজকে নিলামে তুললাম।

তিনি লিখেছেন, জানি কারো কারো কাছে এটা হাস্যকর মনে হতে পারে। কিন্তু আমার উদ্দেশ্য মহান। তাই আমি বিচলিত নই। বিবিএ এবং এমবিএ পরীক্ষায় ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিলাম এই দুটি অমূল্য সম্পদ। নিলামে প্রাপ্ত সমুদয় অর্থ গরীব-অসহায় মানুষের মুখে খাদ্য তুলে দিতে খরচ করা হবে। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

নিলামটি দেখতে এখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়ে আলোচনা চলছে: ববি হা…
  • ০৬ এপ্রিল ২০২৬
ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
উৎসব ভাতা বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬টি, জামায়াত-এনসিপি ও স্বতন্ত্র…
  • ০৬ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬