করোনায় ঢাবির প্রাক্তন শিক্ষার্থীর মৃত্যু

২৪ মে ২০২০, ০১:৫৩ PM

© সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তমারুল ইসলাম তমাল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন এক শিক্ষার্থী মারা গেছেন। আজ রবিবার (২৪ মে) সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের এই শিক্ষার্থী গত ১১ দিন ধরে ওই হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। তিনি একটি ডেভেলপমেন্ট কোম্পানীর এজিএম হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, গত ১৫ মে শ্বাসকষ্ট নিয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়। পরে সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তমাল। আজ সকাল ৯টার দিকে তিনি মারা যান।

তমালের বিশ্ববিদ্যালয়ের সহপাঠী রফিকউদ্দিন আহমেদ এক ফেসবুক পোস্টে জানান, দীর্ঘ ১১ দিন এভারকেয়ার হসপিটালে আইসিইউতে ভেন্টিলেশনে থাকার পর আজ সকালে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তার রেখে গেছেন।

রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন আবু আউয়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এক সেঞ্চুরির পর দুই ডাক, এবার পাতা ফাঁদে পা দিয়ে আউট তামিম
  • ২৩ আগস্ট ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৩ আগস্ট ২০২৬
শুরুতেই বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের শতভাগ ফেল করা ১১ বিদ্যালয়কে শোকজ
  • ২৩ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টি আভাস  
  • ২৩ আগস্ট ২০২৬