‘সমন্বিত বিপর্যয় আনছে সমন্বিত ভর্তি পরীক্ষা’

২৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:১০ PM

সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার বেলা সাড়ে ১১টায় অপারেজয় বাংলার পাদদেশে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে মিছিল নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে সমন্বিত ভর্তি পরীক্ষাকে একটি সমন্বিত বিপর্যয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক আখতার হোসাইন। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে যতভাবে সরকারের অধীনস্ত করা যায় তার সমস্ত আয়োজন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সম্পন্ন করেছে। সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল কি হতে পারে? সৃষ্ট বিপর্যয়গুলো কি হতে পারে? তার কোন আলাপ আলোচনা ছাড়াই ইউজিসি এক হঠকারী সিদ্ধান্ত নিয়েছ। ইউজিসির এই সিদ্ধান্ত একটি হঠকারী সিদ্ধান্ত বৈ আর কিছু না।

আখতার আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে যারা পরিচালনা করেন তারা আদৌ নিজেদের মতামত প্রকাশ করার যোগ্যতা রাখেন কিনা সেটা আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বুয়েট তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত একটি শতবর্ষী প্রতিষ্ঠান তাদের সিদ্ধান্ত জানাতে দোদুল্যমান অবস্থায় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত ইউজিসির এই হঠকারী সিদ্ধান্ত মেনে নিবে কিনা এ ব্যাপারে আমরা সন্দিহান, উদ্বেগ এবং উৎকন্ঠার মধ্যে রয়েছি। এই উদ্বেগের কারণে যারা আজ মানববন্ধন করছে তাদের সাথে আমি সংহতি প্রকাশ করছি।

ইউজিসি প্রশ্নফাঁস রোধ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আখতার বলেন, লাখ লাখ শিক্ষার্থীর ব্যবস্থাপনার সক্ষমতা ইউজিসির আছে কিনা এ ব্যাপারে ভালো করেই জানি। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় তার একটি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস রোধ করতে পারে না সে জায়গায় ইউজিসি লাখ লাখ শিক্ষার্থীর সামাল কেমনে দিবে এ ব্যাপারে আমরা সন্দেহ, সংশয় প্রকাশ করছি।

মানববন্ধনে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত বলেন, আমরা মনে করি আগামীকাল একাডেমিক কাউন্সিলের বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেবে বলে মনে করি। যদি শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেয় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসে থাকবো না। আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি মানাতে কর্তৃপক্ষকে বাধ্য করবো ।

 

সুনামের সঙ্গে কাজ করে যেতে চাই, অনিয়ম সহ্য হবে না: স্বাস্থ্…
  • ২৩ আগস্ট ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন আগামীক…
  • ২৩ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পাওয়া ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে নানা জটিলতা, সমাধান নিয়ে যা বলছে মাউশি
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাকা পলিটেকনিককে মডেল ইনস্টিটিউটে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হ…
  • ২৩ আগস্ট ২০২৬
জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির নতুন কমিটি ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬