নবম বছরে পা রাখলো বরিশাল বিশ্ববিদ্যালয়

২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৪ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © টিডিসি রিপোর্ট

কুয়াশার চাঁদর মোড়ানো সকাল।পূর্ব আকাশে উঁকি দিচ্ছে ঊষার। যেন কুয়াশার চাঁদর মুছে দিয়ে, এনে দিচ্ছে আলোকিত সকাল। বরিশাল বিশ্ববিদ্যালয়ও যেন দক্ষিণবঙ্গের পূর্ব আকাশের ঊষার। উদ্দীপ্ত আলোয় আলোকিত করছে দক্ষিণবঙ্গকে। আজ ২২ ফেব্রুয়ারি, বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস।

২০১১ সালের আজকের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। সেই থেকে গুটি গুটি পথচলা ববির। নানা চড়াই-উতরাই পাড়ি দিয়ে ৮ বছর পূর্ণ করে আজ নবম বছরে পা দিচ্ছে ববি। ৪ শতাধিক সন্তান নিয়ে যার জন্ম হয়েছিল, আজ সেই ববির ৮ সহস্রাধিক সন্তান। তাঁর বুকে লালিত- পালিত হচ্ছে, নিচ্ছে আধুনিক সব শিক্ষা। হচ্ছে জ্ঞান গরিমায় দীক্ষিত।

দেশের ৩৩তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জন্ম নিয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। সৃষ্টির ৮ বছরের মাঝেই ববি দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান  করে নিয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের লালিত সন্তানেরা শুধু শিক্ষাদীক্ষায় এগিয়ে যাচ্ছে না। বিতর্ক, খেলাধুলা, সামাজিক-সাংস্কৃতিক দিক দিয়েও এগিয়ে যাচ্ছে। এবছর ববির ২২ সন্তান পুলিশের এসপি হয়েছে, এর সন্তানেরা জাপানের কিউকাং বিশ্ববিদ্যালয়ে ঘুরে এসেছে, নিজেদের তৈরি ড্রোন আকাশে উড়িয়েছে, বিভাগীয় বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে, হাতেম তায় যাত্রাপালা মঞ্চায়িত করেছে।

দক্ষিণবঙ্গের আলোকিত সূর্য বরিশাল বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়কে ইতিমধ্যে ধূমপানমুক্ত, মাদকমুক্ত, রাজাকার-মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে র‍্যাগিং। ববিকে বিশ্বখ্যাত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। তিনি স্বপ্ন দেখেন, বরিশাল বিশ্ববিদ্যালয় হবে বিশ্বখ্যাত।

অল্পসময়ে অনেক সফলতা থাকলেও এ বিশ্ববিদ্যালয়েরও রয়েছে সীমাবদ্ধতাও। সৃষ্টির ৮ বছর পরও আজ ক্যাম্পাসকে দূর থেকে দেখলে মনে হয় ধূসর মরুভূমি। বড় কোন গাছপালা নেই। শিক্ষার্থীরা একাডেমিক ভবন ছাড়া কোথাও একটু বসে আড্ডাও দিতে পারে না। লাইব্রেরিতে পর্যাপ্ত সংখ্যক বই নেই। নেই ড্রেনেজ ব্যবস্থা। আছে শিক্ষক স্বল্পতা, ৪৫ জন প্রফেসর থাকার কথা থাকলেও আছে মাত্র একজন। শিক্ষার্থীরা সেশন জটে কাঙাল। ল্যাব সুবিধা, আবাসিক সুবিধা, পরিবহন সুবিধা পর্যাপ্ত নয়। রয়েছে ক্লাসরুম সংকটও। নাম মাত্র ইন্টারনেট সুবিধা থাকলেও তা কাজের না।

এসব সমস্যার সমাধান করতে পারলেই বরিশাল বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। পাবে গতিশীলতা, কর্মচাঞ্চল্য পরিবেশ । বিশ্ববিদ্যালয়ের এই আনন্দঘন দিনে আমাদের একটাই প্রত্যাশা সব সমস্যার আঁধার কাটিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক বরিশাল বিশ্ববিদ্যালয়। 

মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গালে …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই ছাত্রদল নেতা গ্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব: আখতার হোসেন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সপ্তম শ্রেণির ছাত্রীকে ছাত্রদল নেতাকর্মীদের সংঘবদ্ধ ধর্ষণ, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬