কোটা সংস্কার আন্দোলন অব্যাহত থাকবে: ফেসবুক লাইভে নুর

১৬ জুলাই ২০১৮, ০৮:১৭ PM
ফেসবুক লাইভে নুর

ফেসবুক লাইভে নুর

তিন দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেতা ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর।  সোমবার রাত ৮টার পর ফেসবুকের লাইভে এসে এ কথা বলেন।  

দাবিগুলো হল-কোটা সংস্কার আন্দোলনকারীদের যারা হামলা করেছে তাদের বিচার, আন্দোলনে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি এবং সরকারি চাকরিতে কোটা ১০ থেকে ১৫ শতাংশ রাখা (৫ দফার আলোকে)।  এ সময় তিনি সবাইকে ক্লাস-পরীক্ষা বর্জন করে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।

নুর বলেন, আমরা কারও এজেন্ডা নিয়ে আন্দোলন করছি না।  আমাদের দাবি যোক্তিক দাবি, ছাত্র সমাজের দাবি।  আমরা কোন অন্যায় করিনি।  এ দাবি চাইতে এসে আমাদের অনেকেই আজ কারাগারে, অনেকেই হাসপাতাপলে। 

আমরা স্পস্টভাবে বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।  যদি মৃত্যু হয়, ফাঁসির মঞ্চে গিয়েও বলবো আমরা কোটা সংষ্কার চায়।  

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছে তা জানানোর ভাষা নেই।  ঢাবির হামলায় যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিছু চিহ্নিত সন্ত্রাসী।  তারা সরকারি ছাত্রসংগঠনের নাম ব্যবহার করে এসব করছে।  এ ঘটনায় প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে তিনি মনে করেন।

ফেসবুক লাইভের লিংক: https://www.facebook.com/nurulhaq.nur/videos/2099595563632728/

 

 

কীভাবে চূড়ান্ত হয় ব্রাজিলের বিশ্বকাপ দল, কেন বাদের ঝুঁকিতে …
  • ১৮ মে ২০২৬
সুন্দরবনে বনকর্মীদের গুলিতে কাঁকড়া শিকারীর মৃত্যু, জেলেদের …
  • ১৮ মে ২০২৬
ঝালকাঠিতে টিআরসি পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৩ তরুণ-তরুণী
  • ১৮ মে ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৭, আব…
  • ১৮ মে ২০২৬
৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন, শিক্ষায় বরাদ্দ কত
  • ১৮ মে ২০২৬
আলোর দ্বারপ্রান্তে নতুন পে স্কেল, কত হচ্ছে মূল বেতন—কমিশনের…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081