প্রাইভেট টিউটরের বিরুদ্ধে ছাত্রীর মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

০৭ আগস্ট ২০২২, ১১:৪৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট টিউটরের বিরুদ্ধে ছাত্রীর মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই নারী (৪০) একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত গৃহ শিক্ষককে গ্রেপ্তার করেছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই বিকেল ৪টার দিকে তারক বিশ্বাস ওই নারীর ভাড়া বাসায় তাঁর মেয়েকে প্রাইভেট পড়াতে যান। এ সময় বাসায় আর কেউ না থাকায় নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি মডেল থানায় একটি মামলা করেছেন।

মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত তারক কুমার বিশ্বাসকে গতকাল শনিবার দুপুর ১টার দিকে যাত্রাপুরের লাউপালা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি গ্রামের নারায়ণ কুমার বিশ্বাসের ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, ‘এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।’

ঢামেক হাসপাতাল ম্যানেজিং কমিটির সভাপতি  মির্জা আব্বাস
  • ৩১ জুলাই ২০২৬
মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থানগুলো সংরক্ষণ করা হবে: প্রতি…
  • ৩১ জুলাই ২০২৬
দাবি মেনে নিলো প্রশাসন, ১১ দিন পর ক্লাস-পরীক্ষায় ফিরছেন খুব…
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন ব্যাংকে ৩২০ পদে বড় নিয়োগ, আ…
  • ৩১ জুলাই ২০২৬
শিগ্‌গিরই আসছে ছাত্রদলের নতুন কমিটি
  • ৩১ জুলাই ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ওয়ান-টাইম প্লাস্টিকের বোতল ব্যবহারে নিষেধ…
  • ৩১ জুলাই ২০২৬