মোটরসাইকেল কিনতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রেমিকাকে অপহরণ

০৮ এপ্রিল ২০২২, ০৩:৩১ PM
খন্দকার সাকিব সাদমান

খন্দকার সাকিব সাদমান © ফাইল ফটো

অনেক দিন ধরে একটি মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছিলেন খন্দকার সাকিব সাদমান। কিন্তু প্রয়োজনীয় টাকা জোগাড় করতে পারছিলেন না এই যুবক। একপর্যায়ে দুই বন্ধুর প্ররোচনায় টাকার জন্য নিজের ‘প্রেমিকাকে’ বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করেন তিনি। মেয়েটির বাবার কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন সাদমান। পরে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। তাঁকে উদ্ধারের পর এই অপহরণ–কাণ্ডের বিস্তারিত জানায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা বিভাগ (ডিবি)।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আশরাফ উল্লাহ এসব তথ্য জানান।

জানা গেছে, গত ২৭ মার্চ মেয়েটিকে ফোন করে দেখা করতে বলেছিলেন সাদমান। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে মেয়েটি রাজধানীর উত্তরার বাসা থেকে বেরিয়ে তার কথিত প্রেমিক সাদমানের সঙ্গে দেখা করতে যান। কিছুক্ষণ ঘোরাঘুরির পর সাদমান কৌশলে মেয়েটিকে রাজধানীর মুগদা কাঠেরপুল এলাকার একটি বাসায় নিয়ে জিম্মি করেন। পরে মেয়েটির মোবাইল নম্বর থেকে তার বাবাকে কল দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন সাদমান।

আরও পড়ুন: রাবির কৃষি অনুষদ থেকে মর্টারশেল উদ্ধার

এই ঘটনার পরদিন ২৮ মার্চ মেয়েটির মামা বাদী হয়ে মুগদা থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার দিনই ডিএমপির ডিবির সাইবার অ্যান্ড স্পেশ্যাল ক্রাইম বিভাগ মুগদার কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী সাদমানকেও গ্রেপ্তার করা হয়।

আশরাফ উল্লাহ বলেন, একটি মোটরসাইকেল কেনাসহ কিছু ধারের টাকা পরিশোধ করতে মেয়েটিকে অপহরণ করেন সাদমানসহ তিন বন্ধু। সাদমানকে গ্রেফতারের পর এই অপহরণকাণ্ডে জড়িত তার দুই বন্ধুর নাম-পরিচয় পাওয়া গেছে। তারা পলাতক। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬