রাবির কৃষি অনুষদ থেকে মর্টারশেল উদ্ধার

০৮ এপ্রিল ২০২২, ০২:৫৪ PM
উদ্ধারকৃত মর্টারশেল ও রাবি লোগো

উদ্ধারকৃত মর্টারশেল ও রাবি লোগো © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পেছনের পুকুর থেকে একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সকালে স্থানীয় এক যুবক ওই মর্টারশেলটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মটারশেলটি উদ্ধার করে।

ওই যুবক জানান, শুক্রবার সকালের দিকে হাঁটতে বের হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পুকুরে হাত মুখ ধুতে নামলে পায়ে ইটের মতো কিছু একটা দেখতে পাই। পরে উপরে তুলে দেখতে পাই এটি একটি মর্টারশেল। পরবর্তীতে পলিথিনে প্যাচিয়ে মর্টারশেলটি চারুকলা অনুষদের ফ্লাইওভার সংলগ্ন পুলিশ বক্সের কাছে রেখে যান এ যুবক।

আরও পড়ুন: ‘ডাক্তার তো নাই একটা ওয়ার্ডবয়ও নাই, সবাই নবাব’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, খবর পেয়ে সেখানে গিয়ে দেখি ওটা একটি মর্টারশেল। '৭১ সালে বিশ্ববিদ্যালয়ে পাক-হানাদার বাহিনীর ক্যাম্প থাকায় এমন মর্টারশেল বিভিন্ন যায়গায় পাওয়া গেছে। পরবর্তী সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। তাছাড়া এমন আরো আছে কিনা তা শিগগিরিই মনিটর করা হবে বলে জানান প্রক্টর।

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মর্টারশেলটি নিষ্ক্রিয় করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন সদস্যদের একটি এক্সপার্ট টিম।

মির্জা গালিবের মত সুশীলরাই সুশীলতা দিয়ে দেশকে ধ্বংস করেছে
  • ১৩ আগস্ট ২০২৬
প্রাথমিকে ঝরে পড়া শিক্ষার্থী শূন্যে নামাতে উদ্যোগ নিয়েছেন প…
  • ১৩ আগস্ট ২০২৬
ঢাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি থেকে জাবির বহিষ্কৃত ছাত্রলীগ…
  • ১৩ আগস্ট ২০২৬
নেত্রকোনায় বসতভিটা বিরোধের জেরে সংঘর্ষ, বৃদ্ধা নিহত
  • ১৩ আগস্ট ২০২৬
দাবি আদায়ে ফের মানববন্ধনে পদবঞ্চিত যুবদল নেতারা
  • ১৩ আগস্ট ২০২৬
বৃত্তি দেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আবেদন আহবান
  • ১৩ আগস্ট ২০২৬