ফেসবুকে গুজব ছড়ানোয় ছাত্র অধিকার পরিষদের নেতা আটক

২৩ অক্টোবর ২০২১, ০৯:০৪ PM
আটক নাজির হোসেন

আটক নাজির হোসেন © সংগৃহীত

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নাজির হোসেন ওরফে ইমরান নাজির (২৬) নামে ছাত্র অধিকার পরিষদের এক কেন্দ্রীয় নেতাকে আটক করেছে র‌্যাব। আজ শনিবার (২৩ অক্টোবর) ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। নাজির ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক যুগ্ম-আহ্বায়ক। 

সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দফতরে দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশা এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, কুমিল্লায় পূজামণ্ডপে হামলার প্রতিবাদে গত মঙ্গলবার নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন ইমরান নাজির। স্ট্যাটাস দিয়ে তিনি আত্মগোপনে চলে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইমরান নাজির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬