কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রামপুলিশ গ্রেপ্তার

১৫ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৫ PM

© প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সোহেল (২৮)। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর সোমবার সকালে সোহেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

গ্রেপ্তার সোহেলের বাড়ি ঘা উপজেলার জোতরাঘব গ্রামে। তার বাবার নাম আমিরুল ইসলাম। সোহেল বাজুবাঘা ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।

মামলা সূত্রে জানা গেছে, ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুই মাস আগে ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সোহেল। পরে ওই শিক্ষার্থীকে ভুয়া কাবিনে বিয়ে করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এ অবস্থায় মূল পরিচয় গোপন করে র‌্যাবে যাওয়ার কথা বলে কলেজছাত্রীর কাছে টাকা দাবি করে সোহেল। সন্দেহের একপর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, সোহেল ডিবি পুলিশ নয়, গ্রাম পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মেডিক্যাল পরীক্ষার জন্য ওই ছাত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাত…
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠকসহ আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
মেঘনা ব্যাংক নিয়োগ দেবে রিকভারি অফিসার, পদ ১০, আবেদন স্নাতক…
  • ০২ এপ্রিল ২০২৬
১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬