দিনের পর দিন ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী, লাইটপোস্টে বেঁধে যুবককে পিটুনি

২৮ জুন ২০২০, ০২:০৯ PM

© জি২৪ঘন্টা

কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ। মাকে জানালে খুনের হুমকি। অতঃপর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। জানাজানি হতেই অভিযুক্তকে লাইটপোস্টে বেঁধে রেখে মার স্থানীয়দের। ঘটনাকে ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের বড়তলা এলাকা।

জানা গিয়েছে, ওই কিশোরীর মা পেশায় যৌন কর্মী। অভিযুক্ত যুবক সঞ্জয় পাত্র তাঁর পূর্ব পরিচিত। এই সূত্র ধরেই কিশোরীর বাড়িতে যাতায়াত ছিল সঞ্জয়ের। অভিযোগ, একদিন তার মা বাড়িতে না থাকার সুযোগে কিশোরীকে ধর্ষণ করে সঞ্জয়। বাড়িতে জানালে খুন করে দেওয়া হবে বলেও হুমকি দেয় সে।

এরপর থেকে মাঝেমধ্যেই কিশোরীকে সঞ্জয় ধর্ষণ করত বলে অভিযোগ। শনিবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়ে কিশোরী। এরপর তার মা জিজ্ঞাসা করতেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যায়। জানা যায়, কিশোরী অন্তঃসত্ত্বা।

এরপরই স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠে। সঞ্জয়কে লাইটপোস্টে বেঁধে রেখে মারধর করা শুরু করে। পরে বড়তলা থানার পুলিস গিয়ে তাকে উদ্ধার করে। কিশোরী ও মায়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। খবর: জি২৪ঘন্টা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬