২ ছাত্রীকে গণধর্ষণে মামলা না হওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন

২৫ জুন ২০২০, ০৮:৪২ AM

© প্রতীকী ছবি

সিলেটের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত এক সাঁওতাল কিশোরী এবং মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কোন মামলা দায়ের না হওয়ায় বিবৃতি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে চুনারুঘাটের দারাগাঁও চা বাগানে ওই সাঁওতাল কিশোরী ধর্ষণের শিকার হয় বলে উল্লেখ করা হয়েছে। বুধবার (২৪ জুন) কমিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আশিক সাক্ষরিত বিবৃতিটি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, করোনা মহামারির সময় এমন ঘটনা উদ্বেগজনক এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে চুনারুঘাটের নির্বাহী অফিসারকে (ইউএনও) বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুন অষ্টম শ্রেণিতে অধ্যয়নত সাঁওতাল ওই কিশোরীকে মুখে রুমাল গুঁজে দিয়ে ধর্ষণ করে তিন যুবক। গত ২২ জুন জাতীয় দৈনিকে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।

ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬