ইন্টার্ন ও নার্সদের মধ্যে মারামারি, রংপুর মেডিকেলে চিকিৎসা বন্ধ

২৬ নভেম্বর ২০১৯, ০১:৪৯ PM

© ফাইল ফটো

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এর জের ধরে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন উভয় পক্ষ। এসময় একে অপরকে দায়ি করে বিচার দাবি করেছেন।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে নার্স ও চিকিৎসকরা অঘোষিত ধর্মঘট শুরু করেছে। ফলে হাসপাতালের চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র জানিয়েছে, সোমবার রাতে হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক উরমী নার্স জেসমিন আক্তার লাকিকে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কা মারে। এর জেরে আজ মঙ্গলবার সকালে আবারো সেখানে ইন্টার্ন চিকিৎসকদের সাথে কথা কাটাকাটি হয় নার্সদের।

তবে নার্সদের অভিযোগ ইন্টার্ন ডাক্তাররাই তাদের উপর হামলা চালিয়ে মারধর করেছে। এ ঘটনাকে কেন্দ্র ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালক ডা. আমিনুর রহমানের চেম্বারের সামনে অবস্থান নেন। পরে নার্সরাও সেখানে পাল্টা অবস্থান নেয়।

দুই পক্ষ একে অপরের বিচার দাবি করে বিক্ষোভ অব্যাহত রেখেছে। এদিকে ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা বন্ধ করে অঘোষিত ধর্মঘট শুরু করায় রোগীদের চিকিৎসাসেবা পুরোপুরি বন্ধ রয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় পরিচালকের কার্যালয়সহ হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. আমিনুর রহমান জানান, ‘দুপক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা চলছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
২ মাসের মাথায় চুয়েটের উপাচার্য পরিবর্তন, আন্দোলনে শিক্ষার্থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা, সমঝোতা চুক্তি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সিভাসুর নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬