মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শিকার

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ PM
মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শিকার

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শিকার © সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ মামীর সঙ্গে পরকীয়ার অভিযোগে এক বিএনপি নেতাকে হাতেনাতে আটক করে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় হাতাহাতিতে আহত হয়েছেন অভিযুক্ত নেতা ও তার মামা উভয়েই।

অভিযুক্ত ওই নেতার নাম শিমুল। তিনি পলাশবাড়ী উপজেলার ৬ নম্বর বেতকাপা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব। ভুক্তভোগী ইসরাফিল আলী ওরফে কিনু অভিযুক্ত শিমুলের আপন মামা।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপনে নিজ মামার বাড়িতে প্রবেশ করেন শিমুল। এরই মধ্যে মামা ইসরাফিল আলী কিনু দোকান বন্ধ করে আকস্মিক বাড়ি ফিরে আসেন। ঘরে প্রবেশ করেই তিনি ভাগ্নে শিমুল ও নিজের স্ত্রীকে আপত্তিকর পরিস্থিতিতে দেখতে পান বলে দাবি করেন।

মামার উপস্থিতি টের পেয়ে শিমুল দ্রুত পাশের একটি কক্ষে গিয়ে খাটের নিচে লুকিয়ে পড়েন বলে জানান স্থানীয়রা। এ অবস্থায় কিনু মিয়া ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে পরিবারের বড় ভাই ও স্থানীয় লোকজনকে খবর দেন।

দরজা খোলার পর অভিযুক্ত শিমুল উল্টো চড়াও হলে উভয়ের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা চরম মারমুখী রূপ নিলে দুই পক্ষ হাতাহাতি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এতে কিনু মিয়া ও অভিযুক্ত শিমুল উভয়েই রক্তাক্ত ও কমবেশি আহত হন। পরে স্থানীয়রা তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার পর অভিযুক্ত শিমুলের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোন ধরেননি। এ বিষয়ে বিএনপির স্থানীয় কোন নেতা বা প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন অনৈতিক সম্পর্ক ও পারিবারিক অবক্ষয়ের অভিযোগ ঘিরে গোটা ঢোলভাঙ্গা এলাকায় তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মাঝে ঘটনাটি নিয়ে চলছে চরম সমালোচনা। অনেকে বলছেন, এ ধরনের ঘটনা সমাজের নৈতিক ভিত্তিকে আরও দুর্বল করে দিচ্ছে।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি সম্পর্কে আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনায় কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডেকো ফুডস, কর্মস্থল ঢাকা, আবেদন ২৩ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ আটক দুই যুবককে কারাদণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, আবেদন শুরু ১৫ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জিন্নাহর ছবি ভাঙচুরের পর ডাকসুতে ড. তানজীম-সামিনা লুৎফাসহ শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অসহায় পরিবারের দুর্দশার খবর পেয়ে রাতে বাড়িতে ছুটে গেলেন বিএ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now