বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ PM
ফকিরহাট মডেল থানা

ফকিরহাট মডেল থানা © সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে বসতঘর থেকে সুজন শেখ (২৩) নামের এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

নিহত সুজন শেখ হোচলা গ্রামের মৃত শেখ আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (১৩ সেপ্টেম্বর  ভোররাতে সুজনের স্ত্রী হোসনেআরা বেগম ঘুম থেকে উঠে ঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলামের তত্ত্বাবধানে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী হোসনেআরা বেগম জানান, শনিবার রাতে স্বামী-স্ত্রী ও সন্তান একসাথে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাতে ঘুম থেকে উঠে তিনি তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখেন। গভির রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলেন তিনি। তবে এর কারণ সে বলতে পারেনি। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান  বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেন এই কর্মকর্তা।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬