রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

২৯ আগস্ট ২০২৬, ০৪:৩৪ PM
নিহত গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্য

নিহত গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্য © টিডিসি সম্পাদিত

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার মামলায় অভিযুক্তদের পক্ষে কোনো আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন।

সংবাদ সম্মেলনে আফতাব উদ্দিন বলেন, ‘অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ চারজনকে হত্যার ঘটনাটি অত্যন্ত নৃশংস ও নিকৃষ্টতম অপরাধ। আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে জরুরি আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই মামলায় অভিযুক্ত আসামিদের কোনো আইনি সহায়তা দেওয়া হবে না। বরং ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে ন্যায়বিচার নিশ্চিত করতে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।’

তিনি জানান, সংবাদ সম্মেলনের আগেই সরকারি আইনজীবী ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে আফতাব উদ্দিন বলেন, ঘটনার পর পুলিশ দ্রুত তৎপর হয়ে দুই অভিযুক্তকে আটক করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী লুণ্ঠিত স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। আটক দুজন ইতোমধ্যে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আইনজীবী সমিতির নেতারা বলেন, পুলিশি তদন্ত কার্যক্রম বর্তমানে সঠিক পথেই এগোচ্ছে। এ ঘটনায় গণমাধ্যমের সহযোগিতার কথাও উল্লেখ করেন তারা।

আরও দেখুন: ৮ ঘণ্টা ঘুমানোর পরও ক্লান্ত লাগে? কারণ জানালেন চিকিৎসক

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাকাণ্ড নিয়ে ছড়ানো বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন। তিনি বলেন, ‘এই নির্মম ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের রাজনীতি বা গুজব না ছড়ান।’ একই সঙ্গে সাংবাদিকদের যাচাই করা সত্য তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, অ্যাডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব, জামায়াত-সমর্থিত আইনজীবী অ্যাডভোকেট কাওছার আলীসহ স্থানীয় জ্যেষ্ঠ আইনজীবী ও সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হ…
  • ২৯ আগস্ট ২০২৬
লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর রবিবার
  • ২৯ আগস্ট ২০২৬
দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা …
  • ২৯ আগস্ট ২০২৬
গাজীপুরে ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
  • ২৯ আগস্ট ২০২৬
ইবনে সিনা নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৯ আগস্ট ২০২৬
আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে ঢাকায়, কোন এলাকায় কেমন?
  • ২৯ আগস্ট ২০২৬