২০ টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৫৫ বছরের মকছেদ 

১৯ আগস্ট ২০২৬, ০৭:৪৪ PM
২০ টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৫৫ বছরের মকছেদ 

২০ টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৫৫ বছরের মকছেদ  © সংগৃহীত

২০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে যশোরের শার্শায়। এ ঘটনায় মকছেদ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মকছেদ আলী শার্শা উপজেলার মহিষা মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১২ আগস্ট বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পর শিশুটি খেলতে বের হয়। এ সময় অভিযুক্ত মকছেদ আলী তাকে ২০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রামের একটি ঘেরের পাড়ে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে শিশুটিকে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার পর বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা মঙ্গলবার (১৮ আগস্ট) শার্শা থানায় লিখিত অভিযোগ করেন।

পরে ওই অভিযোগের ভিত্তিতে শার্শা থানায় ধর্ষণের মামলা করা হয়। মামলা হওয়ার পর আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতেই মকছেদ আলীকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় আইনগত ও চিকিৎসাসংক্রান্ত সহায়তার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

তবে মামলার অভিযোগের বিষয়টি তদন্তাধীন এবং আদালতের বিচারিক প্রক্রিয়া শেষে ঘটনার চূড়ান্ত সত্যতা নির্ধারিত হবে।

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬