‘কাজ না করে ফিরে কেন এসেছো’ বলায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

স্ত্রীকে হত্যার অভিযোগ গ্রেপ্তার মো. সলিম

স্ত্রীকে হত্যার অভিযোগ গ্রেপ্তার মো. সলিম © সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ‘কাজ না করে ফিরে কেন এসেছো’— বলায় স্ত্রী নুরহাবা বেগমকে (২৪) কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী মো. সলিমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে পৌরসভা সদরের উল্লা পাড়ার আইয়ুব আলী সওদাগরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তারা প্রায় ৪ মাস আগে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে এসে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

নিহত স্ত্রী নুরহাবা বেগম কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত এরশাদ উল্ল্যাহর মেয়ে এবং ঘাতক স্বামী মো. সলিম একই ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে।

জানা যায়, রোহিঙ্গা যুবক সলিম দোহাজারীসহ আশেপাশের এলাকায় মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। বুধবার সকালে সলিম মাটি কাটার কোদাল ও দুপুরে ভাত নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। কিছু দূর যাওয়ার পর কলের মাধ্যমে আগের নির্ধারিত কাজ হচ্ছে না বলে তিনি জানতে পারেন। এরপর তিনি বাসার দিকে ফিরে আসার সময় স্ত্রী নুরহাবা বাসায় তালা লাগিয়ে বের হচ্ছিলেন। এ সময় স্ত্রী নুরহাবা তার স্বামী সলিমকে উদ্দেশ্য করে ‘কাজ না করে ফিরে কেন এসেছো’ বলায় উভয়ের মধ্যে বাগবিতণ্ড হয়। এর একপর্যায়ে সলিম রাগান্বিত হয়ে নুরহাবার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন।

আরও জানা যায়, নুরহাবা গুরুতর আহত হলে স্বামী সলিম নিজেই তাকে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে পুলিশের একটি টিম দোহাজারী পৌরসভা সদরের উল্লা পাড়ায় অভিযান চালিয়ে ঘাতক স্বামী সলিমকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. টিপু মজুমদার বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার খবরের কাগজকে বলেন, ঘটনার পরপরই উল্লাপাড়ায় অভিযান চালিয়ে অভিযুক্ত নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজন কর্তৃক এজাহার দায়ের করার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জুমার দিনের পূর্ণ ফজিলত পেতে যেসব আমল অবহেলা করবেন না
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9