নতুন মামলায় ৫ দিনের রিমান্ডে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন

১২ আগস্ট ২০২৬, ০৫:২৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৬, ০৫:২৮ PM
ডেভিড ইমন

ডেভিড ইমন © সংগৃহীত

চট্টগ্রামে হত্যা ও অস্ত্রের দুটি মামলায় ১০ দিনের রিমান্ড শেষে সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে নতুন করে চাঁদাবাজির পৃথক মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা জজ ও দায়রা জজ আদালতের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে হাটহাজারী থানার একটি চাঁদাবাজির মামলায় আসামি মোবারক হোসেন ইমনকে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।

আজ বুধবার আদালত আবেদনের শুনানি শেষে আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত ২৬ জুলাই চট্টগ্রামের হাটহাজারী থানার বড় দীঘির পাড় এলাকায় চাল ব্যবসায়ী জসীম উদ্দিনের একটি নির্মাণাধীন বাড়ি লক্ষ্য করে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এর আগে তাঁর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে দাবি করেন ওই ব্যবসায়ী। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী হাটহাজারী থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।

১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ের সিলেবাস ও …
  • ১২ অক্টোবর ২০২৬
কারিগরির শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতনের বিল সাবমিটের ন…
  • ১২ অক্টোবর ২০২৬
কারিগরি শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
  • ১২ অক্টোবর ২০২৬