ফেনী সীমান্তে ৫৭ কেজি গাঁজাসহ ভারতীয় পণ্য জব্দ

০৭ আগস্ট ২০২৬, ০৩:২১ PM
মাদকসহ  জব্দ করা ভারতীয় চোরাচালানি পণ্য

মাদকসহ জব্দ করা ভারতীয় চোরাচালানি পণ্য © সংগৃহীত

ফেনী সীমান্তে পৃথক দুই দিনের অভিযানে ৫৭ কেজি ভারতীয় গাঁজাসহ প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বিজিবি। 

শুক্রবার (৭ আগস্ট) বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে (৭ আগস্ট) ছাগলনাইয়া সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দ করা মাদক পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে (৬ আগস্ট) পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযানে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় গাঁজা, চশমা, শাড়ি, থ্রি-পিস, ওষুধ, কসমেটিকস, চকলেট ও বিস্কুট জব্দ করা হয়। এসব মালামাল স্থানীয় থানা ও কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬