যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার

০৫ আগস্ট ২০২৬, ১০:৫০ AM
নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে যমুনা নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন

নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে যমুনা নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন © টিডিসি ফটো

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অপর শিক্ষার্থীর এখনও সন্ধান মেলেনি। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে যমুনা নদীর কাজিরহাট ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আলোকস্বল্পতার কারণে সন্ধ্যার পর উদ্ধার অভিযান সাময়িক স্থগিত করা হয়। বুধবার সকাল থেকে আবার অভিযান শুরু হয়েছে।

নিহত শিক্ষার্থী প্রভাত সরকার (১৫) গাজীপুর সদর উপজেলার মিঠুলাল সরকারের ছেলে। নিখোঁজ রয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে বিনয় রায় (১৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কিশোর আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার (৩ আগস্ট) দুপুরে বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা পয়েন্টে গোসল করতে নামে তারা। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তলিয়ে যায় দুজন। 

আরও খবর: ‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলাই দিবসে ড. ইউনূস 

স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও তাদের খুঁজে পাননি। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে বিকেলে ডুবুরি দল প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। 

সন্ধ্যা পর্যন্ত বিনয় রায়ের কোনো খোঁজ মেলেনি। আলোক স্বল্পতার কারণে সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বুধবার সকাল থেকে আবার অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে।

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950